প্রশান্ত মহাসাগরে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’ সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০২৭ সালে বৈশ্বিক তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের উষ্ণতম বছরে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থাগুলো।